
বুড়িচংয়ে শেষ দিনের এসএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু পরিবশে সম্পন্ন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০মে বুড়িচং উপজেলার বিভিন্ন কেন্দ্রের এসএসসি-২০২৬ ও সমমান পরীক্ষায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ফকির বাজার স্কুল এন্ড কলেজের কেন্দ্র থেকে এ বছর শেষ দিনে জীববিজ্ঞান পরীক্ষার্থী মোট ২৭৮ জন।
অনুপস্থিত ৫ জন মেয়ে, মোট উপস্থিত ২৭৩ জন। উপস্থিত পরীক্ষার্থী ছাত্র ১১৪ জন, ছাত্রী ১৫৯ জন। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা- মোঃ রাসেল সারওয়ার। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ পিজিউল আলম, সহকারী কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
অপরদিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ২৬৫ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন। তন্মধ্যে উপস্থিত ছাত্রদের সংখ্যা ১২১ জন, ছাত্রী-১৪৪ জন।
শংকুচাইল উচ্চ বিদ্যালয়ে ইউএনও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়নের সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, কেন্দ্র সচিব সিঃ শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ জহিরুল ইসলাম, সহকারী হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন।
এছাড়াও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এরশাদ ডিগ্রী কলেজ, বুড়িচং ছুন্নিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রামপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নিমাসার উচ্চ বিদ্যালয়, বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি কেন্দ্রে মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহন করে-তন্মধ্য মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭জন, অনুপস্থিত ২জন, নিয়মিত ৩১০ এবং অনিয়মিত ৯৭জন।
তাছাড়া ও কোরপাই, কাকিয়ার চর, ভারেল্লা মাদ্রাসা কেন্দ্রপ্রমূখ। এ সমস্ত কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে- কোন রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়।