
শুক্রবার অনুষ্ঠিত হবে হাজী ফয়েজ আহমেদ মেম্বারের চেহলাম
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফয়েজ আহমেদ (৭০) এর আজ শুক্রবার ৮ মে চেহলাম অনুষ্ঠিত হবে।
চেহলাম উপলক্ষে শুক্রবার সকালে মরহুমের নিজ গ্রামের ফকির বাজার খারেরায় কোরআন খানী, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত , দোয়া অনুষ্ঠিত হবে।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমের ছোট ভাই সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও ভাতিজা ইঞ্জিনিয়ার মারুফ হোসেন পলক।