গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

হুমায়ূন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২)-কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় এ মামলা করেন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভগবতী মিষ্টির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
ঘটনার রাতে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে মানিকের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
এ ঘটনায় মানিক ছাড়াও জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *