গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক জাতীয় দিবস/ উৎসব ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আলী আকবর আনিস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের নেত্রী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আলি মুনশী, শ্রমিক নেতা মোঃ মানিক ড্রাইভারসহ বিভিন্ন পরিবহন চালক ও শ্রমিকবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য মে দিবস (১ মে) বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও সংগ্রামের প্রতীক হিসেবে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। এর তাৎপর্য বহুস্তরীয়—এটি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করায়। ১৮৮৬ সালে Haymarket Affair-এর মাধ্যমে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করেন। সেই
আত্মত্যাগ আজকের শ্রম আইনের ভিত্তি গড়ে দেয়।
 মে দিবস শ্রমিকদের ঐক্য ও সংহতির প্রতীক। পেশা, দেশ বা ভাষা ভিন্ন হলেও শ্রমজীবী মানুষ এক কাতারে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ের বার্তা দেয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *