সোনাইমুড়ীতে ৫’শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে ৫’শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর বজরা সরকারী হাসপাতালের সামনে থেকে ৫০০ পিজ ইয়াবা সহ
জহির (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে সোনাইমুড়ী পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮.৫০মিনিটের সময় স্থানীয় বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে তাকে প্রথমে আটক করে এলাকাবাসী।
পরে সোনাইমুড়ী থানা পুলিশকে জানালে,ঘটনাস্থলে পুলিশ এসে ৫০০পিজ ইয়াবা সহ জহির (৩১) নামের ঐ যুবককে গ্রেফতার করেন।
জানা যায় যে, গ্রেপ্তারকৃত জহির (৩১) ৭ নং বজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোলামআলী বাড়ীর আবুল খায়ের এর ছেলে।
সোনাইমুড়ী থানার এস আই মো.নূরনবী ঘটনাস্থলে সঙ্গীও ফোর্স নিয়ে এসে তাকে গ্রেপ্তার করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০পিজ ইয়াবা উদ্ধার এবং জহির নামের ঐ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *