বেড়ায় পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃ রিফাত, পাবনাঃ

বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম মহোদয়ের উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও অংশীজনের সাথে আজ ২৯ এপ্রিল বুধবার, বিকেল ৩:৩০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল লাবীব আব্দুল্লাহ, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান, কৃষি কর্মকর্তা নুসরাত কবীর, বেড়া মডেল থানা অফিসার্স ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র সরকার, বেড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ রইজ উদ্দিন, বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান।

 

ডিসি মহোদয় জনাব মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, বেড়া উপজেলার আন্তরিকভাবে তাদের সমস্যার কথাগুলো যেভাবে তুলে ধরেছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি এই অঞ্চলের সমস্যা সমাধান করতে সকলের সহযোগী কামনা করেন।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার, রুনাল্ট চাকমা বলেন, প্রশাসনিক বিভিন্ন কাজে বেড়া উপজেলার মানুষের আন্তরিকতা আর সহযোগিতায় আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে যেকোনো সমস্যার বিষয় অবহিত করবেন, আমি উপজেলা প্রশাসক হিসেবে আমার সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করবো।

 

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও অতিথিরা বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মাদকের করালগ্রাসে যুব সমাজ ধংসের মূখে, জালানির সরবরাহ সাভাবিক করা, চরাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে সামনে বখাটে ছেলেদের উৎপাত বন্ধ করা, কাজিরহাট-আরচা-দৌলতদিয়ার সংযোগ করে ওয়াই টাইপ সেতুর দাবী জোরদার করা সহ ইত্যাদি সমস্যা সম্পর্কে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

বেড়া উপজেলায় গত কয়েক মাসে জালানি সরবরাহ সাভাবিক রাখা ও ভেজাল বিরোধী বিভিন্ন অভিযানে নিরলস প্রচেষ্টা চালানো জন্য বক্তারা বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এর ভুয়সী প্রশংসা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *