লাকসামে কৃষিকে বাণিজ্যিকীকরণে ১’শ প্রতিনিধির অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে কৃষিকে বাণিজ্যিকীকরণে ১’শ প্রতিনিধির অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

 

​লাকসাম প্রতিনিধিঃ

​কুমিল্লার লাকসামে পারিবারিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কৃষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এই কংগ্রেসটি সম্পন্ন হয়।

​প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান।

​লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এবং কুমিল্লা জেলার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কেবল নিজের চাহিদা মেটানোর জন্য কৃষি কাজ করলে চলবে না। কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে।

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে কীভাবে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সে বিষয়ে উপস্থিত ১০০ জন প্রতিনিধিকে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।

​কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ভুঁইয়া মোঃ শাহিনুর রহমান এবং কৃষক প্রতিনিধি মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সংবাদকর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *