
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি এবং একুশে বাংলা পত্রিকার সম্পাদক পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর হামলা ও তার ব্যবহৃত ক্যামেরাসহ অন্যান্য জিনিস পত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি আমার দেশের বুড়িচং উপজেলা প্রতিনিধি এবং নিজের একুশে বাংলা নামের একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন।
গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন-এর ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন।
এ সময় অভিযুক্ত মো. সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে বাধা দেন এবং গালিগালাজ করেন।
একপর্যায়ে অভিযুক্তরা তার ব্যবহৃত স্মার্টফোন, ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান।
আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় তিনি বুড়িচং থানা-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মামলা নং-৩৭, তারিখ ২২ এপ্রিল ২০২৬।
অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লু
মামলার প্রেক্ষিতে আমরা পু