বুড়িচংয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবীর ৫ লক্ষ ২৮ হাজার টাকার চেক হস্তান্তর

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবীর ৫ লক্ষ ২৮ হাজার টাকার চেক হস্তান্তর

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা গ্রাহক মোঃ  কালাম হোসেন  প্রবাসী মৃত্যু দাবীর ৫ লক্ষ ২৮ হাজার টাকার চেক মঙ্গলবার ২১ এপ্রিল  আনুষ্ঠানিক ভাবে তার স্ত্রী  ও সন্তানদের নিকট হস্তান্তর করেন বীমা কোম্পানির কর্মকর্তা গন।

জানা গেছে মঙ্গলবার ২১ এপ্রিল বুড়িচং উপজেলা সদরে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা মোঃ  কালাম হোসেন প্রবাসী হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুর পূর্বে তিনি বীমা গ্রহন করে ৫০ হাজার টাকা করে দুই কিস্তিতে মোট ১ লক্ষ টাকা পরিশোধ করেন।

প্রবাসী মোঃ কামাল হোসেন উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নান মেম্বারের বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে।

তিনি ৩০ জানুয়ারি ২০২৬ ইং  হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

মঙ্গলবার ২১ এপ্রিল  মরহুম মোঃ কামাল হোসেনের মৃত্যুর দাবীর চেক হস্তান্তর উপলক্ষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর বুড়িচং কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুম বীমা গ্রাহকের স্ত্রী শাবানা বেগম ও  সন্তানদের নিকট চেক হস্তান্তর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডি আর এম মোঃ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন বি এম মোঃ শাহ জাহান, বি এম আবুল কালাম আজাদ সুজন, বি এম মোঃ সাহাব উদ্দিন, ইউ এম মোঃ কেফায়েত উল্লাহ ভূইয়া, ইউ এম মোসাঃ শাহীনা আক্তার, ইউ এম মোঃ মোবারক হোসেন, এফ এ,  জি এম নজরুল ইসলাম, এফ এ, মোঃ আবুল হাসেম খান  প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *