গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধিতে আতঙ্কে গ্রামবাসী

অর্থনীতি আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধিতে আতঙ্কে গ্রামবাসী

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ধারাবাহিক চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
বিশেষ করে গরু ও স্বর্ণালংকার চুরির একাধিক ঘটনায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ শুক্রবার রাতে ইউনিয়নের গঙাশ্রম গ্রামে মৃত আছিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গর্ভবর্তী গাভি চুরি হয়।
চুরি যাওয়া গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
এর আগে ১৬ এপ্রিল একই ইউনিয়নের মতিউর রহমান মাস্টারের বসতঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে বাংলা নববর্ষের দিন ভোরে একই ইউনিয়নের পুম্বাইল গ্রামে একাধিক গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে।
কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের দুটি গাভী, মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ষাঁড়, ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার একটি ষাঁড় ও একটি গাভি, আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ টাকার দুটি গাভি এবং মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকার একটি গাভি চুরি হয়।
একই রাতে গাঁওরামগোপালপুর গ্রামের আব্দুল হেলিমের গোয়ালঘর থেকেও প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি যায়।
এছাড়া গত কয়েকদিনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড়, একটি বকনা বাছুর ও একটি গাভি, মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় ও পাঁচটি বকনা বাছুর চুরি হয়েছে।
একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সম্পদ উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *