এসএসসি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে এসে স্কুল ভবনে ধর্ষণের শিকার শিক্ষার্থী

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

এসএসসি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে এসে স্কুল ভবনে ধর্ষণের শিকার শিক্ষার্থী

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনে এক ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয়ের ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে রাত পর্যন্ত না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতেই বিদ্যালয়ের গেটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিনি বারুইপাড়া ইউনিয়নের মির্জানগরে নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *