লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন

 

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ’র প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাছির উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সাখাওয়াত উদ্দিন তাহের, মাওলানা মোঃ ইউসুফ, জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক নুরুদ্দিন জালাল আজাদ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, নুরুল ইসলাম ফয়েজ, মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদের অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিতাব বিভাগের উদ্বোধনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জানা যায়, নবউদ্বোধিত কিতাব বিভাগে ১৫ জন ছাত্র ভর্তি হয়েছে এবং হেফজ বিভাগে বর্তমানে ২৩ জন ছাত্র অধ্যয়নরত রয়েছে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *