গৌরীপুর প্রেসক্লাব সভাপতি বেগ ফারুক-সম্পাদক রাকিব

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুর প্রেসক্লাব সভাপতি বেগ ফারুক-সম্পাদক রাকিব

মো:হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবীর। দীর্ঘ আলোচনা ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লব।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে।
সভায় সভাপতি পদে সুজিত কুমার দাস, কাজী আব্দুল্লাহ আল আমীন ও বেগ ফারুক আহমেদ প্রার্থীতা ঘোষণা করেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে শেখ মো. বিপ্লব, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও রাকিবুল ইসলাম রাকিব প্রার্থীতা দেন।
পরে সকল প্রার্থী একত্রে বসে সমঝোতার মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে নির্বাচন ছাড়াই বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গৌরীপুরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *