লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম এমপি

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম এমপি

 

লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা ৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হিসেবে এঅঞ্চলের তথা সাংবাদিকদের কল্যাণে লাকসাম সাংবাদিক ইউনিয়নকে সুপরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

সেই ধারাবাহিকতায় বর্তমান সংসদ সদস্য মোঃ আবুল কালাম লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

২২ মার্চ রাতে সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপির বাসভবনে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভায় বিষয়টি মোঃ আবুল কালাম এমপির সামনে উপস্থাপন করা হলে তিনি লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এখন থেকে মোঃ আবুল কালাম এমপি লাকসাম সাংবাদিক ইউনিয়নকে সকল ধরনের সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *