ধর্মপাশায় শৈলচপড়া ও টগার হাওরে চুরি করে কাঁচা ধান কাটার হিড়িক

অর্থনীতি আইন আদালত জাতীয় সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

ধর্মপাশায় শৈলচপড়া ও টগার হাওরে চুরি করে কাঁচা ধান কাটার হিড়িক

এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সামনে শৈলচাপড়া হাওর ও উত্তর পাশে টগার হাওর।

এই দুটি হাওরের কৃষকের কাঁচা ধান চুরি করে কেটে নিয়ে যাচ্ছে অসাধু কিছু ষাঁড় গরু মোটাতাজা করে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার আশায় এই অসৎ কাজটি করে যাচ্ছে।

শৈলচাপড়া হাওরে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষক উত্তম কুমার সরকারের ১৮ কাটা জমির মধ্যে প্রায় দুইকাটা জমি কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এছাড়াও প্রায় ধান খেতে কাটা পাওয়া যায়।

টগার হাওরের কৃষক সুলতান খানের ৯ কাঠা জমির মধ্যে প্রায় ১ কাঠা জমি কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

চকিয়াচাপুর গ্রামের কৃষক উত্তম কুমার সরকার বলেন, শৈলচাপড়া হাওরে আমার ১৮ কাঠ জমির মধ্যে প্রায় ২ কাঠা জমি কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গরু মোটাতাজা করে বেশি দামে বিক্রি করার জন্য আমার সর্বনাশ করেছে। আমি নিরিহ হিন্দু মানুষ তাই প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি।

ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মির্জা রেজাউল করিম রেজু বলেন, চকিয়াচাপুর গ্রামে গরু মোটাতাজা করার জন্য যারা মানুষের ধান কাটেন আপনার সাবধান হয়ে যান। আর কোথাও যদি একটা খেতে ধান কাটা পাই, যারা ষাঁড় গরু মোটাতাজা করেন সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে সহযোগিতা করবো।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, কাঁচা ধান কাটা অন্যায়, এলাকার মানুষ সচেতন হওয়া দরকার। যারা এই কাজটি করে তাদেরকে আইনের হাতে তুলে দেন। এই ব্যাপারে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *