‎কুচকাওয়াজে প্রথম ডিসপ্লেতে দ্বিতীয়-গ্রীন সোলজারের গৌরব

কুষ্টিয়া জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুচকাওয়াজে প্রথম ডিসপ্লেতে দ্বিতীয়-গ্রীন সোলজারের গৌরব


‎ আল-আমিন, ঝিনাইগাতীঃ

‎‎মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন সোলজার পাবলিক স্কুল।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২৬শে মার্চের কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে ডিসপ্লে প্রতিযোগিতায় নান্দনিক পরিবেশনা উপস্থাপন করে দ্বিতীয় স্থান লাভ করে শিক্ষার্থীরা।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের শৃঙ্খলা, একতা, কঠোর পরিশ্রম এবং দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিশেষ করে লাবিব আহমেদ জয়, দিব্য এনজি, জুথি, রাত্রি ও মামুন—তাদের নেতৃত্ব, মেধা ও নিরলস প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।

‎প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ জানান, এই অর্জন শুধুমাত্র কয়েকজন শিক্ষার্থীর নয়; বরং পুরো গ্রীন সোলজার পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল।

উল্লেখযোগ্য বিষয় হলো, অনেক শিক্ষার্থী তাদের আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির মাঝেও সময় ও শ্রম দিয়ে অংশগ্রহণ করেছে, যা তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

‎প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সুনাম অর্জন করবে।

‎উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রীন সোলজার পাবলিক স্কুল দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করে আসছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *