
মাদারীপুরে ৭ দোকান পুড়ে ছাই-ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা
মো: সজিব খান, মাদারীপুরঃ
মধ্যরাতে চোখের সামনে পুড়লো ৭ দোকান এবং তার আসবাবপত্র।
ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেবার আগেই চোখের সামনেই দোকানীরা পুড়ে যেতে দেখলেন তাদের শেষ সম্বল।
হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ২ টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে ততক্ষণে একটি বড় মুদি দোকান, ফার্মেসী, টেইলার্স সহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে জানান যে, দোকানের মালামাল ও নগদ টাকাসহ তাদের শেষ সম্বলটুকু এই আগুনে হারিয়ে তারা এখন দিশেহারা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।