জুলাই শহীদ ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জুলাই শহীদ ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

​লাকসাম প্রতিনিধি:

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আবু ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লাকসাম উপজেলা শাখা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর গ্রামে শহীদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ।

​শহীদ আবু ইউসুফের স্মৃতিবিজড়িত সাতঘর গ্রামে পৌঁছে জামায়াত নেতৃবৃন্দ প্রথমে তার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমির মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ নাছির উদ্দিন, মাসুদ খন্দকার, মাওলানা আলাউদ্দিন মিয়াজী, মাওলানা আবু বকর সিদ্দিক, এবং শোকর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোনাজাতে শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

​কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ আবু ইউসুফের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে শহীদের একমাত্র কন্যার হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​উপহার প্রদানকালে উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল বলেন, “আবু ইউসুফের মতো বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশ নতুন দিগন্তের দেখা পেয়েছে। এই বীর শহীদদের পরিবার আমাদের আমানত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে এবং সার্বিক খোঁজখবর রাখতে বদ্ধপরিকর।”

​শহীদ আবু ইউসুফের পরিবার এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *