বুড়িচংয়ে অতিরিক্ত মূল্য ইউরিয়া সার বিক্রি-ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে অতিরিক্ত মূল্য ইউরিয়া সার বিক্রি-ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বিসিআইসি’র এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ৭ কেজি সারের মূল্য যোগ করে মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।

ফলে স্থানীয় কৃষকদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিয়ে সার কিনতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনের ভিত্তিতে দেবপুর বাজারের ন্যাশনাল ট্রেডার্স নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *