
লাকসাম সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল
লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ লাকসাম বাজারের কুমিল্লা রেস্তোরার হলরুমে সেলিম চৌধুরী হীরার পরিচালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।
বক্তব্য রাখেন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ ইউনুস মজুমদার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মাহবুবুর রহমান।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে লাকসাম সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।