নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচিতি সভা

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচিতি সভা

 

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালামের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম।

এসময় তিনি বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে আমি প্রশাসনের পাশে থাকবো।

বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। অতীতকে ভুলে আমরা নতুন ভাবে শুরু করতে চাই।

দীর্ঘ ২৭বছর রাজনীতির মাঠে সময় দিয়ে গত ১২ফেব্রুয়ারী আমি এমপি হয়েছি। বিএনপি সরকার গঠন করলেও আমরা সকলের প্রতিনিধিত্ব করছি।
তাই আমরা দলীয় নয়, রাষ্ট্রীয় সরকার গঠন করতে চাই।

তিনি আরো বলেন, উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে
উপজেলার যে কোন কর্মকর্তা-কর্মচারীর জন্য আমার দরজা বা মোবাইল খোলা থাকবে। শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সকল খাতে পরিকল্পিত ভাবে উন্নয়ন করতে চাই।

এ মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হতে যাচ্ছে। নির্বাচন করতে গিয়ে আমাদের দেওয়া ওয়াদাকৃত সকল উন্নয়ন কাজগুলো ক্রমান্বয়ে করতে বদ্ধ পরিকর।

আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়াকে নির্মুল করতে চাই।

এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার আহবান জানান।

এছাড়াও উপজেলা প্রশাসনের সকলকে সকল ধরনের ভয়ভীতির উর্দ্ধে উঠে কাজ করার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সাংবাদিক ও উপজেলার কর্মচারীগণ।

উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় নব নির্বাচিত সাংসদ মো. আবুল কালামকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *