গাইবান্ধায় মাদকদ্রব্য অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার-১

আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

গাইবান্ধায় মাদকদ্রব্য অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার-১


‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধাঃ

‎গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

‎রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আনোয়ারুল ইসলাম (৩৮), গোবিন্দগঞ্জ থানার তরফ কামাল গ্ৰামের
‎ আজিবর রহমান ও রাবেয়া বেগমর ছেলে

‎গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। রাত ১১টা ১০ মিনিটে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।

‎পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট মোট ওজন প্রায় ১.১৯৭ কেজি আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *