বুড়িচংয়ে জিয়া পরিবার ও ইছাপুরা ভূঁইয়া বাড়ির কবরবাসীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জিয়া পরিবার ও ইছাপুরা ভূঁইয়া বাড়ির কবরবাসীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুর গ্রামে জিয়া পরিবার ও ইছাপুরা ভূইয়া বাড়ির কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় ইছাপুর কেন্দ্রীয় মসজিদে-নূরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ইছাপুরা ভূইয়া বাড়ির মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন—সে কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান হিসাবরক্ষক ফারুক আহমেদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম চেয়ারম্যান, সহসভাপতি আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এরশাদুল হক, অ্যাডভোকেট এম এইচ রায়হান ভূইয়া চৌধুরী, আবু জাহের শিপুসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় চার হাজার মুসল্লি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাধবপুর দরবার শরীফের গদ্দিনশীন ও মদিনা কাফেলা বাংলাদেশ-এর চেয়ারম্যান ডা. এম এ কাদের খান মাধবপুরী, মদিনা কাফেলা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আবু সাঈদ নঈমূ আত্ব তাহেরী এবং ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মাওলানা আশরাফ আলী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *