
মহেশপুরে জামায়াত নেতাদের
বাড়িতে হামলায় আহত-২
সুমন খাঁন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামে শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু নেতা ও কর্মী। তারা সংঘবদ্ধভাবে গ্রামে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতাদের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে।
অভিযোগ অনুযায়ী হামলায় সরাসরি অংশগ্রহণকারীরা হলেন—১. রোকন (পিতা: রওশন ডাক্তার; পেশায় পুলিশ সদস্য, বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থানরত) ২. সামাল (পিতা: মৃত আনছার) ৩. সাজু (পিতা: সামাদ) ৪. শিমুল (পিতা: হযরত) ৫. সিপন (পিতা: হযরত) ৬. শাহিন (পিতা: আঃ হায়) ৭. তৌফিক (পিতা: আজিজুল) এছাড়াও তাদের সঙ্গে আরও আনুমানিক ৫০ থেকে ৬০ জন হামলায় অংশ নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলায় আহত হয়েছেন—১. অহিদুল (পিতা: মৃত আবুবকর) ২. সোহাগ (পিতা: আঃ সবুর) আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।