
পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর
অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক
মাসুদ রানা, পত্নীতলাঃ
নওগাঁর পত্নীতলা সীমান্তে যৌথবাহিনির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আঃ রউফ শিপন (৪৫)কে আটক করা হয়েছে।
১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (৭ফেব্রুয়ারী)পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পেরে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫)কে আটক করে সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেছেন।
অভিযানে বিজিবি’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন সুবেদার মোঃ সুলতান আহমেদ ও সুবেদার মোঃ সাইদুর রহমান।
পরবর্তীতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যমতে মোবাইল ট্র্যাকিং এবং আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি জয়পুরহাট সদর উপজেলাধীন ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায়, দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহুনন্দা নামক স্থানে যৌথ বাহিনীর মাধ্যমে চিরুনি ও তল্লাশি অভিযান পরিচালনা করে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জয়পুরহাট সদর উপজেলার খাস পাহান গ্রামের মৃত আকতার আলী মণ্ডলের ছেলে মোঃ আঃ রউফ শিপন (৪৫) কে আটক করে আইনানুগ ব্যবস্থার জন্য সন্ধ্যা সাড়ে ৬ টায় জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।