
বুড়িচং বাকশীমূল ও রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী পথসভা
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
শনিবার ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের নির্বাচনী প্রচার প্রচারনা ও পথসভা বুড়িচং উপজেলার বাকশীমূল ও রাজাপুর দুটি ইউনিয়নে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মজিবুর রহমান মজু।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, সহ-সভাপতি ও আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন ভূইয়া, মোঃ জাহাঙ্গীর আলম ২, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আসাদুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন বাদল, আমেরিকা প্রবাসী সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ইতিতালি যুগ্ম সম্পাদক জিয়া প্রজনমদল মোঃ জসিম উদ্দিন, আমেরিকার প্রবাসী রিয়াদ আহমেদ, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ বেলায়েত হোসেন এডভোকেট হোসাইন রায়হান চৌধুরী প্রমূখ।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান বাবুল মাষ্টার, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, গোলাম সামদানী, বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আসাদুজ্জামান মনির, ফারুক আহমেদ, বাবুল বেগম মেম্বার প্রমূখ।