লাকসামে দূর্বৃত্তদের আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে দূর্বৃত্তদের আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই

 

লাকসাম প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম পৌরসভাস্থ কোমারডোগা বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মো: মাসুদ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে কিছু লোকজন আগুন আগুন বলে চিৎকার দেয়।

পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষধিক টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত নেতা অভিযোগ করে বলেন, “রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।” তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারও নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে লাকসাম থানা পুলিশের ওসি মোঃ মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে। জানায় এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক ভাবে এটি অগ্নিসংযোগ বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এলাকায় ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *