ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ছাত্রদল নেতা নুরুল হুদা জাকির

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ছাত্রদল নেতা নুরুল হুদা জাকির

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ঢাকা ১৮ আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা জাকির ।
তিনি ছাত্র দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের বিভিন্ন পাড়া- মহল্লার ভোটারদের কাছে যান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান ।
প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে ছাত্রদল নেতা মোঃ নুরুল হুদা জাকির বলেন, ঢাকা ১৮ আসনের  জনগণের কল্যাণের জন্য এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে লড়াই করছেন।
তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি করেন । তিনি গণমানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান। মানুষের সুখে–দুঃখে পাশে থাকেন ।
তিনি নির্বাচিত হলে ঢাকা ১৮ আসনের গণমানুষের উন্নয়ন ঘটাবে ।
এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য ব্যবস্থা নিতে হবে । তবে কেউ কেউ হয়তো অপচেষ্টা চালাতে পারে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই পারে কিন্তু জনগনের সামনে এই ষড়যন্ত্র টিকবেনা । অনেকে অনেক ধরনের কথা বলেন, কেউ কেউ বিভিন্নভাবে নিজেদের কথা অসংযতভাবে বলছেন বা বলার চেষ্টা করছেন ।
অর্থাৎ এক ধরনের উস্কানিমুলক কর্মকান্ড করছেন যেটি সত্যিকার অর্থে রাজনৈতিক পরিবেশ ক্ষুন্ন করার অপচেষ্টা । আমি মনে করি ধানের শীষের নেতাকর্মীরা অত্যান্ত সুশৃঙ্খলভাবে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ার জন্য যে গনজোয়ার সৃষ্টি হয়েছে সেটিকে ধরে রাখবে ।
জনগন আগামী  ১২ই ফেব্রুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতা মোঃ নুরুল হুদা জাকির ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *