
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর-কর্নেল শামছুল আরেফিন
লাকসাম প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লাকসামের অস্থায়ী সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল শামছিল আরিফিন ও মেজর ফাহিম আল নাহিয়ান।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন।
সেনাবাহিনী গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল শামছুল আরেফিন, মেজর ফাহিম আল নাহিয়ান, মেজর নুফায়ের ও মেজর নুসরাত কবির।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন: লাকসামের মশিউর রহমান সেলিম, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, মোজাম্মেল হক আলম, আহসান উল্লাহ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন।
মনোহরগঞ্জের: আবু ইউসুফ, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, হাসান।
নাঙ্গলকোট: মজিবুর রহমান, কামাল হোসেন, ওমর ফারুক, হুমায়ুন কবির।
লালমাই: জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন জয় প্রমুখ।