
সোনাইমুড়ীতে বিএনপির
নির্বাচনী সভা অনুষ্ঠিত
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড (জুনদপুর আনন্দীপুর)নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনের সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক এমপি, বর্তমান ধানের শীষের নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী)আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
উক্ত অনুষ্ঠানে ৭ং ওয়ার্ড জিয়ার স্মৃতি সংসদের সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সোনাইমুড়ী উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল গনি পাটোয়ারী মামুন, উক্ত অনুষ্ঠানে অর্থায়ন করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ১ নং জয়াগ ইউনিয়ন বিএনপি নেতা ওমর কাউসার, এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন বাবলু, ১নং জয়াগ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন, ১নং জয়াগ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ পাটোয়ারী, ৭নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ারুল আজিম, ১নং জয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসমাইল, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক পদপ্রার্থী মোহাম্মদ রাজন, ৭নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল কাদের পাটোয়ার, সাবেক ছাত্রনেতা বাহার উদ্দিন মহিন, ৭নং ওয়ার্ড যুবনেতা সুমন সহ প্রমুখ নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন।