দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে-হাজী ইয়াছিন

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে-হাজী ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধিঃ

শুধু ভোট ও কথা বলার অধিকার নয় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। এখন মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যামেলী কার্ড না বুঝে তারা কিভাবে ক্ষমতায় যাবে।

শনিবার ৩১ জানুয়ারী বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন এসব কথা বলেন।

জনসভায় বিএনপি প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, আমি নির্বাচিত হলে এতদাঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। আমরা নির্বাচিত হলে দক্ষ একটি টিম করে সর্বত্র উন্নয়নের ছোঁয়া বইয়ে দিব। মনোহরগঞ্জকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করবো।

শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করবো। গ্যাস পানি বিদ্যুৎতের সকল চাহিদা মেটানো হবে। আশা করি আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নিবেন।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আবুল কালাম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ মরহুম কর্ণেল আনোয়ার উল আজীম কন্যা সামিরা আজীম দোলা।

এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা উত্তরের বিএনপি নেতা এম কফিল উদ্দিন, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কামরুল আনোয়ার লিটন, সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী, বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহমিদা শবনম চৈতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ডাঃ নুর উল্লাহ রায়হান প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *