মনোহরগঞ্জে খিলা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর ইসলামের শোডাউন ও গণসংযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মনোহরগঞ্জে খিলা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর ইসলামের শোডাউন ও গণসংযোগ

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মনজুর ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খোদাইভিটা দলীয় কার্যালয় থেকে তার নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি খিলা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
পরে তিনি স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে মনজুর ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের সুদিন-দুর্দিনে স্থানীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতেই আমার এই পথচলা। দলের জন্য তার অতীতের রাজনৈতিক ত্যাগ ও নিবেদিত কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে দলীয় মনোনয়ন প্রদান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় খিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে মোটরসাইকেল শোডাউন ও প্রচার-প্রচারণায় অংশ নেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *