সোনাইমুড়ীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলায় আহত-৬

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় নোয়াখালী সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে মাদকের বিরুদ্ধে

প্রতিবাদ করায় হামলায় আহত-৬

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ১০ নং আমিশাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাওড়ী গ্রামের বরকন্দাজ বাড়ী জাহিদ হোসেন দুলাল (৪৮) বাদী হয়ে লিখিত অভিযোগে অভিযুক্ত করেন। একই বাড়ীর সায়েদুল হক খোকার ছেলে মাসুম (২৮), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাইদুল হক খোকা (৬৫),সাইদুল হক খোকার ছেলে মিরাজ (২৫) ও মৃত মোহাম্মদ হোসেনের ছেলে বেলাল হোসেন (৬০) কে।
অপরদিকে পাল্টা আরেক লিখিত অভিযোগে সাইদুল হক খোকা (৬৫) অভিযুক্ত করেন, মৃত আব্দুল মান্নানের ছেলে মো. দুলাল (৪৮)ও তার বড় ভাই মহিউদ্দিন মানিক (৫২)কে। তারা পরস্পর লিখিত অভিযোগে একে অন্যকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় হামলা পাল্টা হামলা হয়।
ঘটনাস্থলে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়।নিকটস্থ  থানায় উভয় পক্ষের লিখিত অভিযোগ আমলে নেওয়া হয়।
সোনাইমুড়ী থানার এস আই দ্বীন মোহাম্মদ বলেন,বিষয়টি তদন্তাধীন প্রক্রিয়া রয়েছে। তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটিতো হবে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটিত হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *