লালমাই জামিরা মহিলা দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

 লালমাই জামিরা মহিলা দাখিল মাদরাসায়

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার ০৭ সেপ্টেম্বর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিরা মহিলা দাখিল মাদরাসার সুপার মো. খলিলুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক দুইবারের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, মজুমদার এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ছায়েদুল হক মজুমদার এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো. এনামুল হক মজুমদার।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *