
সোনাইমুড়ীতে গাঁজাসহ
যুবক গ্রেফতার
জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ
সোনাইমুড়ীতে ৭নং বজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মৃত বাচ্চু মিয়ার ছেলে রিপন প্রকাশ রিফা (৩৩)কে ৪০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নোয়াখালী জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন এর সার্বিক সহযোগিতায়, সোনাইমুড়ী থানার এস আই
জসিম আল মামুন, এ এস আই হাবিবুর রহমান খান এর নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ বাজারের ভিতর দিয়ে মিম্বর সাহেবের মাজার সংলগ্ন নির্মল মাস্টার কুড়ি বাড়ীর সামনের তিন রাস্তার মোড় হইতে ৪০ গ্রাম গাঁজা সহ আসামী রিপন প্রকাশ রিফা (৩৩)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা যায় যে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এর মৃত বাচ্চু মিয়ার ছেলে রিপন প্রকাশ রিফা (৩৩)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা সহ ১৯১৮০ টাকা পাওয়া যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আসামী রিপন প্রকাশ রিফা (৩৩) এর নামে চুরির ও মাদকের আরো পাঁচটি মামলা রহিয়াছে।