
বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একটি আদর্শের নাম—আবুল কালাম এমপি
জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহন করে ছিলেন। তিনি পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে ১৯৭৮ সালের ১সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ দলটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আমরা দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।
তিনি আরো বলেন, বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের একটি আদর্শের নাম। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে এ আদর্শের আমানত রক্ষা করতে হবে। বিএনপি আদর্শিক রাজনৈতিক দল না হলে বিগত ১৭বছরে (দলটি) অখন্ড থাকতো না।
বিগত ১৭ বছরে দলের আদর্শের সাথে যারা বিচ্যুতি করে নাই, ক্রমান্বয়ে দল তাদেরকে মূল্যায়ন করবে।
আগামী কিছু দিন পর থেকে স্থানীয় নির্বাচন গুলো শুরু হবে।বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে মনোনয়ন প্রত্যাশী একাধিক হতে পারে। তবে দল যাকে যেখানে মনোনয়ন দিবে,তার পক্ষে সকলে সমন্বিতভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে অংশ নিতে উপজেলার ১১টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিল সহকারে অংশ গ্রহন করে।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সহ সভাপতি সরিফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্যসচিব নুর মোহাম্মদ মেহেদীসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির নেতাকর্মীরা হাতে দলীয় ফেস্টুন, গায়ে গেঞ্জি, মাথায় কেপ পরে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও আবুল কালাম এমপি’র পক্ষে নৃত্যের তালে তালে বাঁশি, বাদ্য বাজিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।