ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা সরকারের রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

আইন আদালত গৌরিপুর জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা সরকারের রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

মো: হুমায়ুন কবির, গৌরীপুরঃ
আগামী ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে দলীয় কমিটি গঠন করতে হবে। এসব কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল।
বক্তব্যে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন আরও বলেন, দলের ভেতরে ঘাপটি মেরে শত্রুরা বসে আছে। তাই দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবির হিরা ও আফরোজা আক্তার সোমা, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ শহীদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ উর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *