নিয়ামতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

জাতীয় নওগাঁ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে বিএনপির প্রতিষ্ঠা

বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৩ নং ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ভুট্টোর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ভুট্টো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক করার লক্ষ্যে আমরা ভাবিচা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে রওনা হয়েছি।
তিনি আরও বলেন, রাজনীতি আমার জন্য ক্ষমতার পথ নয়, বরং সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম। জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। তাই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করতে চায়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *