সংবাদটুডে.কম গাজীপুর প্রতিনিধি জয়কে হুমকির অভিযোগ

আইন আদালত জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সংবাদটুডে.কম গাজীপুর প্রতিনিধি 

জয়কে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার পর রিপোর্টার জয়কে অশালীন ভাষায় গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘Journalist Mukta Mia’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি ও এক সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ‘Joy Live’ ও ‘Journalist Mukta Mia’ নামের আইডির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার সূত্রপাত হয়। একপর্যায়ে ফেসবুকের প্রকাশ্য মন্তব্যের বিরোধ গড়ায় ব্যক্তিগত মেসেঞ্জার ইনবক্সে। কমেন্ট থেকে ইনবক্সে সংঘাত প্রকাশ্য মন্তব্যে একে অপরকে উদ্দেশ্য করে পাল্টাপাল্টি বক্তব্য ও কটূক্তির পর ইনবক্সে শুরু হয় আরও উত্তপ্ত কথোপকথন।

অভিযোগকারী পক্ষের দাবি, সেখানে রিপোর্টার জয়কে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। প্রাপ্ত কথোপকথনের স্ক্রিনশটের বরাত দিয়ে অভিযোগকারী পক্ষ দাবি করেছে, ইনবক্সে বলা হয়েছে— “সাত ফুট মাটির নিচে থাকলেও তোরে ধরে আনব”, “তোর বিরুদ্ধে মামলা রেডি আছে” এবং “কলিজা থাকলে দেখা কর”—এ ধরনের হুমকিমূলক বক্তব্য।

এছাড়া কথোপকথনে মা-বাবাকে জড়িয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও করা হয়েছে। ভাষা সংযত করার অনুরোধ, তবুও উত্তেজনা অভিযোগকারী পক্ষের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রিপোর্টার জয় একাধিকবার ভাষা সংযত করার অনুরোধ করেন এবং যুক্তি দিয়ে কথা বলার আহ্বান জানান। একইসঙ্গে হুমকি ও অশালীন বক্তব্যের প্রমাণ সংরক্ষণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও কথোপকথনে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে এনে উত্তেজনাকর বক্তব্য অব্যাহত থাকে। প্রমাণ সংরক্ষণ, আইনগত পদক্ষেপের প্রস্তুতি রিপোর্টার জয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কথোপকথনের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি, অশালীন ভাষা ও ব্যক্তিগত আক্রমণের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সাংবাদিকদের মত, মতবিরোধ বা সমালোচনা থাকতেই পারে; কিন্তু মতের পার্থক্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা কিংবা হুমকির অভিযোগ ওঠা উদ্বেগজনক।

এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *