গৌরীপুরে কাজী নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন

গৌরিপুর জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে কাজী নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি, গৌরীপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মিতালী। কবিতা আবৃত্তি করেন নূরে তাসফিয়া ইসলাম প্রভা।
নজরুলসংগীত পরিবেশন করেন অর্পা, ঐশি, হ্যাপি, সুবর্ণা, সূচী, নাদীয়া ও জাফরিন। তবলায় ছিলেন অনিল দাস।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনি হামিদ এবং পরিচালনায় ছিলেন এম এ হাই।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *