মুঠোফোনে জানিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় ঝিনাইদহ দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

মুঠোফোনে জানিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা !

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

মৃত্যুর আগে ছোট ভাইকে মুঠোফোনে ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস’— জানিয়ে হারুন অর রশিদ খালেক (৩৮) নামের এক ব্যবাসীয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গেল কয়েক বছর ব্যবসায় মন্দা। চলতি বছর প্রায় ৫০ লাখ টাকার কেনা পেঁয়াজ পঁচে গেছে। সবমিলে ব্যাংক ও এনজিওর ঋণ এবং স্বজনদের ধার-দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কয়েক কোটি টাকা। সেই ঋণ আর ধার-দেনার চাপ সইতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ব্যবসায়ী।

খবর পেয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত খালেক বিরিকয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

স্বজনদের ভাষ্য, খালেক একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন ফসলাদি ক্রয়-বিক্রয় করতেন। গেল কয়েক বছর ব্যবসায় লোকসান গুণছিলেন। চলতি বছর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পঁচে গেছে।

সবমিলিয়ে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছে কয়েক কোটি টাকা ঋণী ছিলেন। সেই ঋণের চাপ সইতে না পেরে রাত একটার দিকে ছোট ভাই আব্দুল মালেকে মুঠোফোনে জানায়, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস’। এ কতা শুনে মালেক জিজ্ঞেস করে, ‘তুই কোনে ?’ উত্তরে খালেক বলেছিল, ‘ওমক ( শফিউল্লাহর আমবাগান) জায়গা সকালে পাবিনি।’ এ কথা শুনেই মালেক, তার বাবা ও ভাবি দ্রুত শফিউল্লাহর বাগানে গিয়ে দেখেন একটি আমগাছের ডালে রশিতে ঝুলছে খালেক।

 

সরেজমিন দেখা যায়, পান্টি-যদুবয়রা সড়ক ঘেঁষে বিরিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ব্যবসায়ী খালেকের বাড়ি। সেখানে আহাজারি করছেন স্বজনরা। উৎসুক জনতা তাদের সাত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ঋণের চাপে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খালেকের স্ত্রী মালা খাতুন বলেন, ‘সংসারে কোনো ঝগড়া-ঝামেলা ছিল না। তবে অনেক টাকা দেনা ছিল। হয়তো সেজন্যই এমন কাজ করেছে।

 

’ নাম প্রকাশে অনিচ্ছুক খালেকের এক বন্ধু বলেন, ‘আমাকে দিয়ে পাঁচ লাখ ঋণ করিয়েছে। এভাবে অনেকের দিয়ে ব্যাংক ঋণ করেছে। সবমিলে তিন থেকে চার কোটি টাকা দেনা রয়েছে।

’ কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণে চাপে আত্মহত্যা করেছে খালেক।’


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *