
লাকসামে পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল ও ৪ পিকআপ আটক
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৬৩টি মোটরসাইকেল ও ৪টি পিকআপ আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) লাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড, নোয়াখালী
রেলগেট, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট ও পুরাতন বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে আসা সার্জেন্ট মো. মাহাবুবুর রহমান ও সার্জেন্ট মো. রবিউল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক যানবাহনগুলো আইনগত প্রক্রিয়ার জন্য লাকসাম থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।