লালমাই থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাই থানা পুলিশের আয়োজনে

মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও বক্তাগণ মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়ন করতে হবে।
অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতা এবং সক্রিয় ভূমিকা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।
​এর আগে ইউনিয়ন এলাকায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
এতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *