ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার পদে নিয়োগ দূর্নীতি তদন্তের দাবীতে স্মারকলিপি

অর্থনীতি কুষ্টিয়া খুলনা জাতীয় ঝিনাইদহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার পদে

নিয়োগ দূর্নীতি তদন্তের দাবীতে স্মারকলিপি

সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু তদন্তের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাছে এই স্মারকলিপি প্রদান করেন উপজেলার আজমপুর ইউনিয়নের মোঃ মাহিনুর রহমান (মাহি)।
তিনি ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও পুনর্বিবেচনার দাবি জানান।
তিনি বলেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নম্বর বা তালিকা প্রকাশ না করেই গোপনে চূড়ান্ত তালিকা তৈরি করা, স্বজনপ্রীতি ও দুর্নীতি, মেধা ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, দলীয়করণ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। যার কারণে স্থানীয় যোগ্য ও বেকার শিক্ষিত যুবসমাজ বাদ পড়েছে। আর তাতে জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার দাবি বর্তমান অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ চূড়ান্ত ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক এবং সুস্থ তদন্ত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করা হোক।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *