
বুড়িচং জুনাব আলী ডিগ্রি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার ৩ আগষ্ট কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত কমিটির সভাপতি শাহরিয়ার হাসান ইমন ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দের উদ্যোগে দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল বের করে প্রদক্ষিন করে হয়।
এসময় কুমিল্লা-৫ আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফকে ও লাল গোলাপের অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়।
কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ূম সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়া উদ্দিন সুমন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম ,এরশাদ ডিগ্রি কলেজের সিনিয়র সহসভাপতি স্বাধীন ভূইয়া, মোকাম ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিমসার জুনাব আলী কলেজ কমিটির সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তারসহ এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে নবগঠিত আংশিক কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।