
ইতালির ফ্লোরেন্সে প্রবাসী বিএনপির উদ্যোগে কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিনকে গণসংবর্ধনা প্রদান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
হাজার মাইল দূরে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকলেও দেশের প্রতি ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতি এবং প্রবাসীদের ঐক্যের বন্ধন যে অটুট—তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ইতালির ঐতিহাসিক শহর ফ্লোরেন্সে। প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন ইতালি ফ্লোরেন্স বিএনপি-র উদ্যোগে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসীবান্ধব নেতা কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন (জসিম)কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লোরেন্সের Via Faenza 41/A, 50123 Firenze-এ অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়।
ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপির নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।
ফুলেল শুভেচ্ছা, করতালি এবং ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে হাজী মোঃ জসিম উদ্দিন জসিম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি ইতালিতে বসবাসরত প্রতিটি বাংলাদেশির ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি সবসময় প্রবাসী ভাই-বোনদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দেশের স্বার্থে এবং প্রবাসীদের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
শেষে দেশ, জাতি এবং বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশির সুখ-সমৃদ্ধি ও মাতৃভূমি বাংলাদেশের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফিরেন্স বিএনপি সদ্য সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভুইঁয়া সাগরের সভাপতিত্বে এবং ফিরেন্স বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম এর পরিচালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপির সাবেক উপদেষ্টা মনির হোসেন, সাবেক উপদেষ্টা ওমর শিকদার, সাবেক উপদেষ্টা ছগির আহমেদ, সাবেক সহ-সভাপতি এবং যুবদলের সাবেক সভাপতি সারোয়ার চৌধুরী, সাবেক উপদেষ্টা গোলাম মাওলা ভূঁইয়া, সাবেক উপদেষ্টা জহিরুল কাইয়ুম, সাবেক উপদেষ্টা মাসুদ আলম, সাবেক সহ-সভাপতি এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান, আরিফুল হক লিটন, সাবেক সি: যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান শফিক, যুবদলের সাবেক সি: যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রবাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফারুক আহমেদ, মাসুম, সাদ্দাম হোসেন মুন্সী চৌধুরী সহ বিভিন্ন প্রভিন্সের সহযোগী অঙ্গ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।