আমতলীতে বস্তা ভর্তি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আইন আদালত জাতীয় দুর্ঘটনা বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আমতলীতে বস্তা ভর্তি অজ্ঞাত

যুবকের মরদেহ উদ্ধার

 মোঃ রিপন মুনসী, বরগুনাঃ

আমতলীর পায়রা নদী থেকে বস্তা ভর্তি অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারনা সপ্তাহ খানেক আগে হত্যা শেষে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহের শরীর পচে পোকায় আক্রান্ত করছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় স্থানীরা পচা গন্ধ পায়। পরে পায়রা নদীর পাড়ে বস্তাভর্তি মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা বলেন, বস্তা ফেটে মরদেহের একটি হাত বাহিরে বের হয়ে গেছে এবং প্রচন্ড গন্ধ ছড়িয়ে পরছে। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে বুধবার রাত সাড়ে সাতটার দিকে ট্রলারে করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ বস্তা খুলে পচা ও দুগন্ধযুক্ত মরদেহ দেখতে পায়।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ধারনা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দিয়েছে। ওই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, এখনো মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *