সোনাইমুড়ীতে তোহা বাজার নিয়ে পৌরসভা ও ব্যবসায়ীদের রশি টানাটানি !

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় নোয়াখালী রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে তোহা বাজার নিয়ে পৌরসভা

ও ব্যবসায়ীদের রশি টানাটানি !

 জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ 
নোয়াখালীর সোনাইমুড়ী বাজারের ব্যাংক রোডে তোহা বাজারের প্রায় ৪.২৫ একর জমি নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে।
তথ্য বলছে, সোনাইমুড়ী পৌরসভার ১ নং খাস খতিয়ানের ৫৭০ দাগে ৪.২৫ একর সম্পত্তি রকম তোহা বাজার।২৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে পৌর কর্তৃপক্ষ হাঁস মোরগ ও কবুতর হাট হিসেবে ব্যাংক রোডের নির্ধারিত স্থান দেখিয়ে ইজারা দিতে দরপত্র আহ্বান করেন। বিধি মোতাবেক ইজারা দেয়া হয়।
নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সোনাইমুড়ী বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদ করা হয়।
উচ্ছেদে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জসীমউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, ওসি কবির হোসেনসহ পৌর কর্মচারীরা। এরপরই হকাররা তাদের পুনর্বাসন করতে বাজারে ব্যানার নিয়ে আন্দোলন করে।
স্থানীয় এমপির নির্দেশে পৌর প্রশাসক নাসরিন আক্তার সেনেটারী ইন্সপেক্টর শামসুল আলমকে হকারদের নির্ধারিত তোহা বাজারে পুনর্বাসন করতে বলেন। সে মোতাবেক তোহা বাজারে তাদের বসানো হয়।
অপরদিকে,যানজট নিরশনের লক্ষ্যে প্রধান সড়ক থেকে তোহা বাজার পর্যন্ত হকার উচ্ছেদ করা হয়েছে।পরে হকার পুনবাসন করায় সোনাইমুড়ী বাজারের প্রগতি ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইনুদ্দিন পৌর প্রশাসক ও বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম নামীয় এক ব্যক্তি পৌরসভার কর্মরত সেনেটারী ইন্সপেক্টর বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
সোনাইমুড়ীর তোহা বাজারের পান দোকানদার করিম হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষ তাদের পুনর্বাসন করেছে। তারা এখন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করছে।
সোনাইমুড়ী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর শামসুল আলম জানান,তোহা বাজারের সাথে কিছু অসাধু ব্যবসায়ী হোটেল ও দোকানপাট বসিয়ে অবৈধ সুবিধা নিতেন।
এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হকার পুনবাসন করায় তারা এখন পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইতিপূর্বে পৌর কর্তৃপক্ষের   বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাসরিন আক্তার বলেন, আমি আইন অনুযায়ী সরকারি দায়িত্ব পালন করেছি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *