
বেড়ায় ‘ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
মোঃ রিফাত, পাবনাঃ
পাবনার বেড়ায় ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ই-কমার্সের মাধ্যমে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ (২৫ জুলাই) সকালে বেড়া উপজেলা সম্মেলন কক্ষে “ডিজিটাল লিটারেসি অ্যান্ড ই-কমার্স লাইভলিহুডস” (Digital Literacy & E-Commerce Livelihoods) শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালাআর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ রূরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (BRED)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহায়তায় ও অর্থায়নে রয়েছে নিসা গ্লোবাল ফাউন্ডেশন (NISA Global Foundation)।
ব্রেড সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সিরাজুল ইসলাম ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, আইটি বিশেষজ্ঞ মোঃ বায়েজিদ বোস্তামী, বেড়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব আবুজর গিফারী, বিশিষ্ট সফল ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুস সালাম।
ব্রেড এর এই আয়োজন সম্পর্কে প্রকল্প সমন্বয়কারী জনাব আশিকুর রহমান জানান। বর্তমান ডিজিটাল যুগে প্রান্তিক পর্যায়ের মানুষদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা এবং ই-কমার্সের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীরা ডিজিটাল লেনদেন, অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স প্লাটফর্ম ব্যবহার করে কীভাবে নিজেদের জীবিকা সুসংহত করতে পারবেন, সে বিষয়ে বাস্তবমুখী ধারণা পাবেন।
কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তাগণ অংশ নিচ্ছেন। আগামী ২৯ জুলাই সফলভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।