
নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা
বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় যুব সম্প্রদায়ের অংশগ্রহনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় চন্দননগর ইউনিয়নের ছাতড়া উচ্চ বিদ্যালয়ে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ছাতড়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতড়া উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাড়তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম, সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, সহকারী শিক্ষক আতাউর রহমান, আব্দুর রাজ্জাক, আজমুল হুদা, ফুল মোহাম্মদ, শিক্ষার্থীদের অভিভাবক রেজাউল ইসলাম, তোফায়েল আহমেদ, ইএসডিও’র প্রতিনিধি ইকবাল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী দ্বারা পরিচালিত হয় ক্যাম্পেইন কার্যক্রমের মূল বিষয়াদি। পচনশীল বর্জ্য দ্বারা কিভাবে উপকারে আসে এবং অপচনশীল বর্জ্যের দ্বারা বিভিন্ন সামগ্রী তৈরি করা যায় তা প্রত্যক্ষ করা হয়।
ক্যাম্পেইন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল কঠিন বজ্য ব্যবস্থাপনা সম্পর্কে সুনিদিষ্ট সচেতনতা বৃদ্ধি, গৃহস্থালী ও বাজারে বর্জ্য পৃথকীকরন জনপ্রিয় করা, আচরনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলা রোধ করা ও বর্জ্যের পুনঃব্যবহার এবং নিরাপদ নিষ্পত্তি উৎসাহিত করা।
এছাড়াও র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।